শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুদ্ধ পরিস্থিতিতে দেশে কতদিনের জ্বালানি মজুত আছে, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে তীব্র জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দেশে জ্বালানির যে মজুত আছে, তা দিয়ে মাসখানেক চলবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিকল্প উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। এসময় মার্কেটে আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহারসহ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুত আছে, তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়াসহ বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে।


জ্বালানি তেল ভারতে পাচার হচ্ছে এমন অভিযোগ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যা বন্ধে সীমান্তে কঠোর বার্তা দেয়া হয়েছে।

এদিকে রোজা উপলক্ষে জনগণের স্বস্তির কথা বিবেচনায় নিয়ে ইফতার, সেহরি ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে এবং এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর