বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা প্রযুক্তিনির্ভর কৃষি ও ভেজালবিরোধী সচেতনতায় সিংড়ায় লাইট হাউজের সমন্বয় সভা কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট হারাল সিটি

অনলাইন ডেস্ক: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
-সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মিড উইক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট খুঁইয়েছে ম্যানচেস্টার সিটি। এতে করে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারল না পেপ গার্দিওলার দল।

ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। ৩১তম মিনিটে অ্যান্টোনি সেমেনিওর দারুণ এক ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় হাফের শুরুতে সমতায় ফেরে নটিংহ্যাম। নটিংহ্যামকে সমতায় ফেরান গিবস ওয়াইট।

দ্বিতীয় গোল পেতে সিটিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। গোল হজম করার ছয় মিনিট পর (৬২তম মিনিটে) সিটিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন রদ্রি। ৭৬তম মিনিটে অসাধারণ এক গোল করে নটিংহ্যামকে আবারও সমতায় ফেরান এলিয়ট অ্যান্ডারসন। বাকি সময়ে আরও কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

২৯তম ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের থেকে এক ম্যাচ ও ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এদিকে ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে নটিংহ্যাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর