বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তাই দাম বাড়বে—এমন আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত না করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব অঞ্চল থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আসে, সেসব এলাকায় যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং মজুত তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় সব তেল একসঙ্গে ব্যবহার না করে রেশনিংয়ের মাধ্যমে ব্যবহার করলে দীর্ঘ সময় চলা সম্ভব হবে।

মন্ত্রী জানান, সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে দেশের মজুত আরও বাড়বে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে আতঙ্কিত হয়ে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই এবং তেলের দাম বাড়ানোরও আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।

সরকারের কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে টুকু বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো সরকার ভালোভাবে চলতে পারে না। তিনি সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর