শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত

কাইয়ুম মাহমুদ: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলায় ঢাকা-নাটোর মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় হাটিকুমরুল হাইওয়ে থানাধীন মান্নান নগর হামকুরিয়া পেট্রোল পাম্পের সামনে ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পিকআপ চালক হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার নান্টু মিয়ার ছেলে আলমাছ (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানায়, ঢাকাগামী একটি পিকআপ এবং রাজশাহীগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক আলমাছ গুরুতর রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর