বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আইপিএলের প্রস্তুতিতে নেটে ব্যস্ত কোহলি

অনলাইন ডেস্ক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। নতুন মৌসুমের আগে নিজের ফিটনেস ও ব্যাটিং ঝালিয়ে নিতে নেটে নিয়মিত অনুশীলন করছেন তিনি। সেই অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক কোহলি নেটে বিভিন্ন ধরনের শটের অনুশীলন করছেন। কভার ড্রাইভ, পুল ও স্ট্রেট ড্রাইভসহ একাধিক শট আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে দেখা গেছে তাকে। বেশ কিছু বল নিখুঁত টাইমিংয়ে ব্যাটে লাগিয়ে মাঠের চারপাশে পাঠাতেও দেখা যায় এই তারকা ব্যাটারকে।

ভিডিওটি প্রকাশের পরই ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো ভক্ত ভিডিওটি দেখে মন্তব্য করেছেন। অনেকেই আসন্ন আইপিএলে কোহলির ব্যাট থেকে বড় ইনিংস দেখার আশাবাদ ব্যক্ত করেছেন।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। এখন পর্যন্ত ২৬৭ ম্যাচে ২৫৯ ইনিংসে তিনি করেছেন ৮ হাজার ৬৬১ রান। তার গড় ৩৯.৫৪ এবং স্ট্রাইক রেট ১৩২.৮৫। টুর্নামেন্টে তার ঝুলিতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৬৩টি অর্ধশতক।

২০২৫ সালের আইপিএল কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য ছিল স্মরণীয়। গত মৌসুমে ১৫ ম্যাচে ৬৫৭ রান করেন তিনি। তার গড় ছিল ৫৪.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৪.৭১। সেই সঙ্গে ছিল ৮টি অর্ধশতক। ওই মৌসুমে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ থেকে আইপিএলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো পুরো সূচি প্রকাশ করেনি আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর