বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হানিমুনের মাঝেই অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার

অনলাইন ডেস্ক: / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুন কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দের এই সময়েই পুরোনো এক অডিও ফাঁসকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় রাশমিকা জানান, গত আট বছর ধরে একটি মহল তাকে নিয়ে নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে আসছে। সম্প্রতি তার একটি পুরোনো ব্যক্তিগত কথোপকথনের অডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ওই অডিওতে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ভাঙা এবং সেই সময়ের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। রাশমিকার অভিযোগ, প্রায় আট বছর আগে তার অনুমতি ছাড়া সেই কথোপকথন রেকর্ড করা হয়েছিল এবং এখন উদ্দেশ্যমূলকভাবে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

নিজের বার্তায় তিনি বলেন, একজন জনপরিচিত মানুষ হিসেবে সমালোচনা মেনে নেওয়া সম্ভব হলেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন মেনে নেওয়া যায় না। এই ঘটনা তার পরিবারকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

রাশমিকা আরও সতর্ক করে বলেন, যারা এই অডিওটি ছড়িয়ে দিচ্ছেন তারা দ্রুত তা বন্ধ না করলে তিনি মানহানির মামলা করতে বাধ্য হবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর