বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৫০ হাজার কর্মী ছাটাই করবে ফক্সওয়াগন

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জার্মান অটোমোবাইল জায়ান্ট ফক্সওয়াগেন তাদের খরচ কমাতে এবং মুনাফার ধস ঠেকাতে ২০৩০ সালের মধ্যে জার্মানিতে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অলিভার ব্লুম শেয়ারহোল্ডারদের এই সিদ্ধান্তের কথা জানান।

মূলত ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটি এখন সবচেয়ে বড় ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গত এক বছরে তাদের কর-পরবর্তী মুনাফা প্রায় ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। অলিভার ব্লুমের মতে, বর্তমান বিশ্ববাজারের পরিস্থিতি আগের চেয়ে আমূলে বদলে গেছে এবং অডি ও পোরশের মতো ব্র্যান্ডগুলোও এই ছাঁটাই প্রক্রিয়ার আওতার বাইরে থাকছে না।

প্রতিষ্ঠানটির এই বিশাল লোকসানের পেছনে বেশ কিছু কারণকে দায়ী করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বৃদ্ধি এবং অন্যদিকে চীনের বাজারে নিজেদের আধিপত্য কমার পাশাপাশি চীনা ব্র্যান্ডগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা ফক্সওয়াগেনকে কোণঠাসা করে ফেলেছে। এছাড়া ইলেকট্রিক গাড়ির বাজারে খাপ খাইয়ে নিতে গিয়ে বিশাল অংকের পুনর্গঠন ব্যয়ও তাদের আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে ইউনিয়নের সাথে আলোচনার ভিত্তিতে ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থাকলেও এখন সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

ফক্সওয়াগেনের আর্থিক বিষয়ক প্রধান আর্নো আন্টলিটজ সতর্কবার্তা দিয়েছেন, বর্তমান মুনাফার হার দীর্ঘমেয়াদে ব্যবসা টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত নয়। যদিও প্রতিষ্ঠানটি আগামী বছরে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনে কঠোরভাবে ব্যয় সংকোচনের কোনো বিকল্প নেই বলে তারা মনে করছে। ইউরোপের সবচেয়ে বড় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্ত এখন বিশ্বজুড়ে গাড়ি বাজারের অস্থিরতা এবং বড় বড় প্রতিষ্ঠানের টিকে থাকার লড়াইকে নতুন করে সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর