শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে এমবাপের

অনলাইন ডেস্ক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
- কিলিয়ান এমবাপে।

কিলিয়ান এমবাপের চোটের ধরণ কিংবা তার মাঠে ফিরতে কতদিন লাগবে, কিছুই এখনও পরিষ্কার করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে তার দলে না থাকার সময় বেড়েই চলেছে।

লা লিগায় আজ শনিবার এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া যা বললেন তাতে অন্তত এটা পরিষ্কার যে আসছে ম্যাচে খেলবেন না চলতি মৌসুমে রেয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা এমবাপে।

হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপে। এজন্য খেলতে পারেননি সবশেষ লা লিগায় দুটি ও চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এগিয়ে আছে রিয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় খুব সতর্ক আরবেলোয়া।

তাই সিটির বিপক্ষে ম্যাচেই ফরাসি ফরোয়ার্ডকে খুব করে চান এই স্প্যানিশ কোচ। আরবেলোয়া বলেন, আমি চাই, সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখব, পরিস্থিতি কী দাঁড়ায়। (তাকে নিয়ে) আমরা রোববার সিদ্ধান্ত নেব। আশা করি, সে খেলত পারবে। এরপর আমরা ফ্রান্সের সঙ্গে কথা বলব।

এমবাপে যতটা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটা ফ্রান্সের জন্যও। আর তিন মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। এই সময় জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা ফরোয়ার্ড এবং ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়কদের একজনের চোট বড় দুর্ভাবনার কারণ।

২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এমবাপে। ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন তিনি; কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর