বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কমনওয়েলথ টিটি ট্রায়ালে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

অনলাইন ডেস্ক: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আগামী ১৭ থেকে ২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে বসছে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জাতীয় দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

যার অংশ হিসেবে ফেডারেশন প্রাথমকিভাবে ৩২ জন খেলোয়াড় ডেকেছে। জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম শুরু ১৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে চারদিনের ট্রায়াল অনুষ্ঠিত হবে।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই সিলেকশন ট্রায়াল থেকে উভয় বিভাগে শীর্ষ ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে টেবিল টেনিস ফেডারেশন। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৫ সদস্যের একটি পুরুষ দল এবং ৫ সদস্যের একটি নারী দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।

প্রশিক্ষণ ক্যাম্পের জন্য আন্তর্জাতিকমানের কোচ নিয়োগ দেবে ফেডারেশন। এ জন্য ভারতের একাধিক কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক ভাবে হলে আগামী এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি শুরু করবে ফেডারেশন।

এদিকে বাংলাদেশের জুনিয়র দল আগামী ৮-১১ এপ্রিল ভারতের শিমলায় সাউথ এশিয়ান আঞ্চলিক ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। বর্তমানে তারা বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর