শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল চাঁদাবাজির সাথে জড়িত পুলিশ সদস্যদের তালিকাও প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাউন্ট ফুজিতে ক্লান্ত ছোট ছেলেকে একা ফেলেই পাহাড়ে উঠতে ছুটলেন পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ৭ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার পলিথিনের চালান জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

রাজশাহী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জন এবং মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাস, নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাইমদ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাফ জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান চালিয়ে একটি মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫), বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০), শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও সজিব (২৭)। তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ হাজার ৯০ টাকা ও দুই সেট পুরোনো তাস জব্দ করা হয়।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা অবস্থায় সেলিম রেজা (৪২) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন ও ৭ হাজার টাকা জব্দ করা হয়।
এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসান আভি (২১) নামে এক যুবককে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দানিয়েল হেমব্রম (৩৮) নামে একজনকে গ্রেফতার করে।
একই দিন দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে বুলবুলি বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১ দশমিক ১ লিটার দেশীয় চোলাইমদ, মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও বিক্রির ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পুলিশের দাবি, বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় আগের ১৬টি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজাতীয় চার বোতল এসকাফ সিরাফসহ রফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর