শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার পলিথিনের চালান জব্দ পাসওয়ার্ডে বন্দী কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা: ৬ বছর ধরে অচল ৩২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, ভোগান্তিতে ২০ লাখ মানুষ মূল্যবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে: আনসার মহাপরিচালক তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪ বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে সুদের টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার পলিথিনের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর