বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাঙ্গু উপকূলে দুর্ঘটনা: ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬



চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় তলা ফেটে আটকে যাওয়া একটি লাইটার জাহাজ থেকে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২০ মার্চ ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে কুতুবদিয়া থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাইটার জাহাজ “এমভি ইয়াছিন আরাফাত-১” সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের কারণে জাহাজটির তলা ফেটে যায় এবং এটি সমুদ্র তলদেশে আটকে পড়ে।

দুর্ঘটনার পর পার্শ্ববর্তী জাহাজ “এমভি তাসনিম-২” প্রাথমিকভাবে ক্রুদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

খবর পেয়ে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘পোর্টে গ্র্যান্ডে’ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান পরিচালনা করে জাহাজে আটকে থাকা ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর ক্রুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে যেকোনো জরুরি পরিস্থিতিতে জনসেবায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর