বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে? দেশের বাজারে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাঙ্গু উপকূলে দুর্ঘটনা: ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬



চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় তলা ফেটে আটকে যাওয়া একটি লাইটার জাহাজ থেকে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২০ মার্চ ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে কুতুবদিয়া থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাইটার জাহাজ “এমভি ইয়াছিন আরাফাত-১” সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের কারণে জাহাজটির তলা ফেটে যায় এবং এটি সমুদ্র তলদেশে আটকে পড়ে।

দুর্ঘটনার পর পার্শ্ববর্তী জাহাজ “এমভি তাসনিম-২” প্রাথমিকভাবে ক্রুদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়।

খবর পেয়ে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘পোর্টে গ্র্যান্ডে’ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান পরিচালনা করে জাহাজে আটকে থাকা ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর ক্রুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে যেকোনো জরুরি পরিস্থিতিতে জনসেবায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর