শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম, যাত্রীসেবা উন্নয়নে নির্দেশনা গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী ঈদের নামাজের পরে সংঘর্ষ, হবিগঞ্জে আহত ৩০ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর শুভেচ্ছা বিনিময় কামারখন্দে ছাত্রদল কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্র নেতা জিসান ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, ঝড়ে পড়া লঞ্চ থেকে ১০৪ যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড সাঙ্গু উপকূলে দুর্ঘটনা: ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার ভেদাভেদ ভুলে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম, যাত্রীসেবা উন্নয়নে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে যাত্রীসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন মন্ত্রী। পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা জানান।

এসময় বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর