বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬



কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও জ্বালানি তেলসহ পাঁচজন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২২ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি দল কুতুবদিয়া থানার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২৫০ পিস বরফ উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা পাঁচজন জেলেকে আটক করা হয়।

আটক জেলে, জব্দকৃত বোট, জাল ও জ্বালানি তেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর