শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসবে পুলিশ সুপারের শুভেচ্ছা ও নিরাপত্তা তদারকি

নিজস্ব প্রতিবেদক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাঙ্গামাটিতে শুক্রবার (৩১ অক্টোবর) রাজবন বিহারে অনুষ্ঠিত ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন রাজবন বিহার প্রাঙ্গণে উপস্থিত থেকে উৎসব চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যকর ও সমন্বিত পদক্ষেপে এবারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মো. জাহেদুল ইসলামগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর