মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির শেরপুরে অগ্রণী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সোনাইমুড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১৭ উত্তরায় ৩৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে অগ্রণী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিষয়ক এক উদ্বুদ্ধকরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অগ্রণী ব্যাংক পিএলসি, মির্জাপুর শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি, মির্জাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক সাজেদুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক (কৃষি ঋণ বিভাগ) মোঃ আলতাফ হোসেন, শেরপুর থানার তদন্ত অফিসার জয়নুল আবেদীন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম এবং মেসার্স আলিম বয়লার অ্যান্ড রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আলিম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার আধুনিকায়ন, কৃষিভিত্তিক নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্থানীয় উদ্যোক্তা ও কৃষকদের স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হবে।

বক্তারা আরও বলেন, উত্তরবঙ্গে উৎপাদিত শস্য ও কৃষি পণ্যের যথাযথ প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সভা শেষে স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা কীভাবে এই পুনঃঅর্থায়ন তহবিলের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন এবং ঋণের আবেদন প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর