শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসবে পুলিশ সুপারের শুভেচ্ছা ও নিরাপত্তা তদারকি

নিজস্ব প্রতিবেদক: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাঙ্গামাটিতে শুক্রবার (৩১ অক্টোবর) রাজবন বিহারে অনুষ্ঠিত ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন রাজবন বিহার প্রাঙ্গণে উপস্থিত থেকে উৎসব চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যকর ও সমন্বিত পদক্ষেপে এবারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মো. জাহেদুল ইসলামগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর