রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভূয়া গেজেট প্রকাশ করে প্রতারণা, গ্রেফতার ১ বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান গাজীপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যনাথপুরে জমজমাট ঈদ উৎসব কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, শিশু-নারীসহ নিহত ১২ নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম, যাত্রীসেবা উন্নয়নে নির্দেশনা গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভূয়া গেজেট প্রকাশ করে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬



প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভূয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে অরিফ মহিউদ্দিন নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি বলছে, গ্রেফতারকৃত আসামি ভুয়া গেজেট ও গুম কল্যাণ ট্রাস্ট নামের আরেকটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠায় প্রতারণার জন্য।

রবিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

গতকাল শনিবার (২১ মার্চ) সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম। আসামির বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পাহাড়িকা গ্রামে।

মো. শফিকুল ইসলাম বলেন, আমরা কিছু তথ্য ও ডকুমেন্টের ভিত্তিতে জানতে পারি, আরিফ মহউদ্দিন নামের একজন ব্যক্তি বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। তিনি নিজেকে কোন সময় ড. আরিফ মহিউদ্দিন, কোন সময় শুধু মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে এসব প্রতারণা করতেন। গতকাল তাকে কক্সবাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ এবং তার ফোন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এডভাইজার হিসেবে পরিচয় দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে বিভিন্ন লোকের কাছে পাঠায় এবং একটা সরকারি গ্যাজেটে সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পোস্ট করছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে। আসলে এমন একটি প্রকৃত গ্যাজেট সে এডিট করে নিজের নাম বসিয়েছে। এটা সে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠাচ্ছে।

গ্রেফতারকৃত আরিফ মহিউদ্দিন গুম কল্যাণ ট্রাস্ট নামের আরেকটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছে। একজন সরকারি ঊধ্বর্তন কর্মকর্তাকে এটার সভাপতি ও নিজেকে সদস্য সচিব ঘোষণা করে সে এই সংগঠনের নামের বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে। বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে এক হাজার কোটি টাকা লোন দেয়ার জন্য।

তিনি আরো বলেন, তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই করে আমরা অসংখ্য প্রতারণার তথ্য পেয়েছি। তাকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এসব তথ্য পাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় নেয়া হবে।

এর আগে এই ব্যক্তি কখনো আটক হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, একটি মামলায় আগেও আটক হয়েছিল। ২০২৪ সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য।
সাইবার মামলায় তার একটা সাজাও আছে। পাঁচ বছরের জন্য হওয়া সেই সাজা এখন কোন পর্যায়ে আছে, তা আমরা যাচাই করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর