মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কমলাপুর রেলস্টেশনে আনসারের অভিযানে ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬




রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এ ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভিড় সামাল দিতে ও নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের তৎপরতায় একটি ছিনতাইয়ের ঘটনা নস্যাৎ হয়েছে।

সোমবার (২৩ মার্চ) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,সোমবার রাতে নিয়মিত টহল ডিউটির সময় সন্দেহজনক আচরণে এক ব্যক্তিকে চিহ্নিত করে আটক করেন আনসার সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাইকৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সময় উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর