রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ

রাজশাহী প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

রাাজশাহীর ভাড়ালীপাড়া মোড় এলাকায় বাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি নেতা মো. হারুন-অর রশিদ হারান।

রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মোঃ মামুন ও তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এবং স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনেছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

হারান বলেন, যে বাড়ি ও জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি বা তার সহযোগীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে তিনি জেনেছেন, বাড়িটি নিয়ে পূর্বে একটি বিরোধ ছিল এবং বর্তমানে সেখানে পুলিশ সদস্য আবির নামে একজন ব্যক্তি বসবাস করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১০ জুন মোঃ মামুন তার সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি মামুন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১১ জুন একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ মামুন ও তার স্ত্রী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য সামনে আসায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর