সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং জেলা বিএনপির সাবেক সভানেত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)-এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার বাদ যোহর দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শহরের উপশহরে শেখ ফরিদ কবরস্থানে শায়িত প্রয়াত মন্ত্রীর কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এছাড়াও কবর জিয়ারতে অংশ নেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এ ছাড়াও দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক এমপির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বাদ যোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠানসমূহ— জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের উদ্যোগে কর্মসূচিগুলো পালন করা হয়। দিনাজপুর শহরের পুলহাট কসবাস্থ আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর