রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)। তাঁদের বাবা মৃত সিরাজ উদ্দিন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গত রবিবার (৩১ মে) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।

বুধবার (৩ জুন) দুপুরে তাঁরা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে দুপুর ১টার দিকে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল প্রায় ৩টার দিকে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী জানান, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর