সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীতে অসহায় বৃদ্ধার চিকিৎসায় মানবিকতার নজির গড়লেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬


নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অসহায় এক বৃদ্ধার চিকিৎসায় এগিয়ে এসে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।

জানা যায়, গত ১৪ জুলাই ফরিদা বেগম (৭০) নামে এক ভিক্ষুক বৃদ্ধা অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে ভর্তি হন। তার পাশে কোনো স্বজন বা দেখভালের মানুষ না থাকায় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আনসারুল ইসলাম ও প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুর ইসলাম বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নেন।

তারা বৃদ্ধার খোঁজখবর নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ উদ্যোগে তার এক্স-রে করান। পরীক্ষায় তার পা ভাঙা ধরা পড়লে দ্রুত সার্জারি বিভাগে নিয়ে প্লাস্টারের ব্যবস্থা করেন। বর্তমানে ফরিদা বেগমের নিয়মিত চিকিৎসা, সেবাযত্ন ও প্রয়োজনীয় দেখভালের দায়িত্বও পালন করছেন এই দুই আনসার সদস্য।

সরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এমন মানবিক ভূমিকা চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ সেবাগ্রহীতাদের প্রশংসা কুড়িয়েছে।

এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধেও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সমানভাবে নিবেদিত। ফরিদা বেগমের চিকিৎসায় তাদের এই সহায়তা সরকারি হাসপাতালে মানবিক সেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর