সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ-২৪৫) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামের উপস্থিতিতে মনোনয়নপত্র বিক্রি করা হয়। দিনভর প্রার্থীদের উপস্থিতিতে ইউনিয়ন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আগামী ১৯ জুলাই (রোববার)। একই দিন মনোনয়নপত্র জমা দেওয়ারও শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ২১ জুলাই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে লিখিত আপত্তি গ্রহণ, আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এছাড়া ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই সম্পন্ন হবে।

তিনি আরও জানান, আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের নাভারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রথম দিনেই বিপুল সংখ্যক মনোনয়নপত্র বিক্রি হওয়ায় শ্রমিকদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর