মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সবুজ-এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাধন কুমার রায়।

এছাড়া ক্যাম্পে অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে সহযোগিতা প্রদান করে হলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এ সময় আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর