শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২ খাগড়াছড়িতে পানিবন্দী মানুষের উদ্ধার ও ত্রাণে হিল আনসার-ভিডিপির নিরলস ভূমিকা সিরাজগঞ্জে দুই দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ লাশ উদ্ধার বছরে সাড়ে ৬ কোটি চকোলেট সাবাড় করেন এমিরেটসের যাত্রীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাইবান্ধায় নৌকায় ডাকাতি

গাইবান্ধা প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
-ডাকাতির শিকার ব্যক্তিরা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে খেয়ার নৌকা যোগে উপজেলা সদরে আসার পথে মাঝ নদীতে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ১০ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে খেয়ার নৌকাটি উপজেলা সদরের কাটাতারা এলাকায় আসছিলো। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে আর একটি ছোট নৌকায় মুখে কালোকাপড় বাধা ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল এসে খেয়ার নৌকাটিকে আটকিয়ে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এসময় ব্রাক এনজিওর দুই কর্মীর কাছ থেকে চরের ৪টি কেন্দ্রের উত্তোলনকৃ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া নৌকায় থাকা অন্য যাত্রীদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল।

এ বিষয়ে ব্রাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন বলেন, চরের ৪টি কেন্দ্রের সাপ্তাহিক কিস্তি উত্তোলন করে ব্রাকের সহকারী ম্যানেজার নিরঞ্জন কুমারসহ দুই কর্মী উপজেলা সদরে আসছিলেন। এসময় মাঝ নদীতে ৭ থেকে ৮ জন ডাকাত তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার বালাসীঘাট নৌ পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর