শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২ খাগড়াছড়িতে পানিবন্দী মানুষের উদ্ধার ও ত্রাণে হিল আনসার-ভিডিপির নিরলস ভূমিকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬


রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সংলগ্ন ফুটপথ ও প্রবেশপথ দখলমুক্ত রাখতে সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান তথ্য জানান

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ৩০ জন এবং তুরাগ থানাধীন ডিএমটিসিএল আনসার গার্ডের ৩০ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান চলাকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপথে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত দোকানের বিভিন্ন মালামাল ঢাকা উত্তর সিটি করপোরেশন জব্দ করে।

এ সময় কয়েকজন ব্যক্তি অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতায় অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্টরা জানান, অভিযানের ফলে স্টেশন এলাকার ফুটপথ ও প্রবেশপথ দখলমুক্ত হওয়ায় প্রতিদিনের হাজারো মেট্রোরেল যাত্রী ও পথচারীর নিরাপদ এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং জনদুর্ভোগ কমাতেও এ অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর