রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর থানার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে ৬২০ কেজি চোরাই তামার তার ও ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার উদ্ধার করেছে র‌্যাব-২। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. ইউসুফ (৫৩) ও মো. কামালকে (৪২)।

র‍্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাঠপট্টি এলাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই তামার তার মজুত রাখা হয়েছে। পরে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. ইউসুফ ও মো. কামালকে গ্রেফতার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬২০ কেজি চোরাই তামার তার, ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত।

র‌্যাব-২ এর মেজর মুবীন আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর