রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ৪,
দূস্যতা মামলায় ৫, চুরি মামলায় ২,পরোয়ানা ভুক্ত ২ জনসহঅন্যান্য মামলায় ২৯ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-আবির (২১),শাকিব (২২),সায়েম মল্লিক (২৪),আব্দুর রহিম (১৯), নিরব (১৮),সোহাগ (২৪),আজিজ (২৮),ইউস (৫৩),কামাল (৪২),লিটন (২০),আমিনুল ইসলাম (২২),ফয়সাল (২৪),আলী আজগর (৩১),মোশারফ হোসেন সুমন (৪৮),রেজাউল (২৫),আমিনুল ইসলাম (২২),নুরুল আমিন (২৩),আব্দুর রহমান (২৬),রফিকুল ইসলাম (২৫),রাকিব হোসেন রাহিদ (২০),ইউসুফ (১৮),সোহাগ (২৪),সাকিব জিসান (২৪), নাঈম হোসেন (২১),রাসেল (২২),রাসেল (৩০),
আলী হোসেন (২২),আরিয়ান সেলিম (২২),
রবিন ডিব্বা রবিন (২৫),রাসেল (১৯),সাইফুল ইসলাম (২২),সাহিল (২২),হৃদয় হোসেন (২৫),
রাসেল (২৪),শাকিল (২৪),অভি (২১), আলামিন (১৯),শান্ত (১৯),পাচু (৩৫),আরিয়ান (২২),ঝন্টু (২৭) ও রুবেল (৩০)। এসময় তাদের কাছ থেকে )-৩ টি চাপাতি,১ টি লোহার তৈরি রড,১ টি সামুরাই,৬২০ কেজি বৈদ্যুতিক তামার তার এবং ২৩০ কেজি বৈদ্যুতিক তারের কভারসহ ১ টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (৯ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।