রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বমঞ্চে রোবটিক্সে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে লাল-সবুজের পতাকাকে নতুন উচ্চতায় ওড়ালো বাংলাদেশের উদীয়মান তরুণ উদ্ভাবকেরা।

আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা ছিনিয়ে এনেছে ২টি গোল্ড এবং ২টি সিলভার মেডেল। যার একটি স্বর্ণপদক অর্জন করেছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সপ্তম শ্রেণীর ছাত্র কিঞ্জল নাগ দিব্য।

গত ১৬ থেকে ১৮ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনে অনুষ্ঠিত হয় World Invention Creativity Olympic (WICO) 2026-এর ১৫তম আসর। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা ও নিউজিল্যান্ডসহ বিশ্বের প্রযুক্তিতে অগ্রগামী ২৬টি দেশের প্রায় ২০০০ জন তরুণ উদ্ভাবক ও গবেষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইনফরমেশন টেকনোলজির মতো ভবিষ্যৎ প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে মোট ৩৭৩টি যুগান্তকারী প্রজেক্ট ও ইনভেনশন প্রদর্শিত হয়।

আন্তর্জাতিক বিচারকমণ্ডলী ও বিশ্বখ্যাত অধ্যাপকদের নিবিড় পর্যবেক্ষণ শেষে বাংলাদেশের শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণা ও প্রজেক্টগুলো সর্বোচ্চ স্থান দখল করে নেয়। প্রতিযোগিতায় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কিঞ্জল নাগ দিব্য স্বর্ণপদক লাভ করে। পাশাপাশি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশকে এনে দেয় দ্বিতীয় স্বর্ণপদকটি। অন্যদিকে, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মুহতাসিম রহমান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জয় করে রৌপ্য পদক।

জানা গেছে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক আসরে নামার আগে বাংলাদেশে আয়োজিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় রাউন্ডে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। জাতীয় পর্যায়ে কৃতকার্য হওয়ার পর ১১ জন সেরা তরুণ উদ্ভাবককে নিয়ে গঠিত বাংলাদেশ দলকে আন্তর্জাতিক মঞ্চের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল।

বিশ্বমঞ্চে উদীয়মান এই উদ্ভাবকদের অভূতপূর্ব জয়যাত্রা আন্তর্জাতিক প্রযুক্তির দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন এক উচ্চতায় উন্নীত করেছে। তরুণ বিজ্ঞানীদের এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের আগামী প্রজন্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর