মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুলাই’২০২৬ইং কুড়িগ্রাম এসএসবিসি প্রকল্প অফিস ওয়াল্ড ভিশনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার (কুড়িগ্রাম সদর, ও নাগেশ্বরী উপজেলায়) এসএসবিসি প্রকল্পটি মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উল্লেখিত উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (CHCP, HA, AHI, HI, MT-EPI,FPI and FWA) Maternal Newborn Care and Adolescent Health (MNCAH) এর উপর দক্ষতা উন্নয়নে এসএসবিসি প্রকল্প অফিসে ১২-১৪ই জুলাই মোট ০৩ (তিন) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম গোলাম মোহাইমেন, মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডাঃ আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, ফিন্যান্স এন্ড এডমিন গ্রাবরিয়েল শিকদার প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে আমন্ত্রিতবৃন্দ বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী এবং সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর