রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষ, বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি বন্যা ও পাহাড়ধসে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ আনসার-ভিডিপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬


চট্টগ্রামের সীতাকুন্ডের ইকোপার্কে ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে আটকা পড়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১০ জুলাই সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন আনাইরপাড়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তার ছোট ভাই এবং তার বন্ধুরা মিলে সীতাকুন্ডের ইকোপার্কে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে তারা ৪ জন আটকা আছে। আটকে পড়া সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ থেকে তাৎক্ষণিক সীতাকুন্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে তিন কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝর্ণার আটক থাকা চারজনকে নিরাপদ স্থানে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর