নোয়াখালীর চরজব্বর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
রবিবার (১২ জুলাই) পুলিশ মিডিয়া সেল, নোয়াখালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টারপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি জনগণকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ফাঁড়ির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।