সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ

রাজশাহী প্রতিনিধি : / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজশাহী নগরের প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র প্রকাশ করা হয়েছে।
রোববার (১৪ জুন) নগরের রানীবাজারে এসকে সেমিনার হলে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এক সংলাপে নীতিপত্রটি প্রকাশ করা হয়।

বারসিকের পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রাজশাহী নগরের ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে নীতিপত্রটি প্রণয়ন করা হয়েছে।
সংলাপে উপস্থাপিত তথ্য অনুযায়ী, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধি করলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আয় বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

নীতিপত্রে নগর উন্নয়ন পরিকল্পনায় নগর কৃষিকে অন্তর্ভুক্ত করা, প্রতিটি বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, নারী নেতৃত্বভিত্তিক সবুজায়ন কর্মসূচি চালু করা এবং জলবায়ু অভিযোজন তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে।

এছাড়া প্রতিটি ওয়ার্ডে সবুজ করিডর ও উন্মুক্ত সবুজ স্থান বৃদ্ধি, নগর কৃষির জন্য বীজ ব্যাংক ও প্রণোদনা তহবিল গঠন, বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নীতিপত্রে বলা হয়, রাজশাহীসহ দেশের নগরগুলোকে আরও সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগরে রূপান্তর করতে হলে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে প্রান্তিক জনগোষ্ঠীকে স্থান দিতে হবে এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বারসিক রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার নীতিপত্র পাঠ করেন এবং সহযোগী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন লিলি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সংলাপে বস্তিবাসীদের পক্ষে বক্তব্য দেন নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নিলুফা ইসমত আরা, লতিফা বেগম, ওমর আলী, পাপিয়া বেগম, বাচ্চু মিয়া, মতি মিয়া, যুব সংগঠক মো. রকি আলী ও ফাতেমাতুজ জোহরাসহ অনেকে।
এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাজশাহী সিটি করপোরেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী ফারুক আহম্মেদ, গ্রীণ কোয়ালিশন রাজশাহীর সভাপতি ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনাল হক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর