শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৫০০ লিটার পাম ওয়েল জব্দ নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক গ্রেফতার, আছে চাঁদাবাজদের তালিকায় নাম আজ বিশ্ব নায্য বানিজ্য দিবস শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে মহেশখালীতে ডাকাত বাহিনীর ৪ সদস্য গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি, স্মৃতিসৌধে যাবেন আমির

অনলাইন ডেস্ক: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
-ফাইল ছবি।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের শীর্ষ নেতারা সভায় বক্তব্য রাখবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর