বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রৌফাবাদে রাজু হত্যা রহস্য উদ্ঘাটন, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৬ শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শত বছরের পুরানো পুকুর খননে সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তামাকপণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই: নারী মৈত্রীর সভায় বক্তারা চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৮ কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত উডস

অনলাইন ডেস্ক: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গলফ দুনিয়ার কিংবদন্তি টাইগার উডস আবারও বিতর্কে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ফ্লোরিডায় গ্রেপ্তার হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

নিজের বাসার কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন উডস। জুপিটার আইল্যান্ডের একটি সড়কে ট্রাককে অতিক্রম করতে গিয়ে তার গাড়ি উল্টে যায়। যদিও এতে তিনি শারীরিকভাবে বড় কোনো আঘাত পাননি, তবে আচরণে অস্বাভাবিকতা দেখে সন্দেহ করে আইনশৃঙ্খলা বাহিনী।

শেরিফ জন বুডেনসিক জানান, শ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হলেও মূত্র পরীক্ষায় রাজি হননি উডস। ফলে তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।

ফ্লোরিডার আইন অনুযায়ী তাকে কয়েক ঘণ্টা আটক রাখা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। এর আগেও ২০১৭ সালে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উডস।

ব্যক্তিগত জীবন ও চোট-আঘাতে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছেন এই তারকা। তবু গলফে তার অর্জন অনন্য পেশাদার ট্যুরে যৌথভাবে সর্বোচ্চ ৮২টি শিরোপা জয়ের কীর্তি এখনো তাকে আলাদা করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর