রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রৌফাবাদে রাজু হত্যা রহস্য উদ্ঘাটন, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬



চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় গুলি করে মো. হাসান প্রকাশ রাজু হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন সৈয়দুল করিম (২৭), মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুচ মিয়া (২৪), মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

মঙ্গলবার (১২ মে) বায়েজিদ বোস্তামী থানা প্রাঙ্গণে দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম।

তিনি জানান, গত ৭ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলির আব্দুল হাইয়ের বাড়ির দেলোয়ারের ভাড়াঘরের সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি চালায়। এতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নিহত হন এবং রেশমি আক্তার (১২) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত হাসানের মা সকিনা বেগম (৬৩) গত ৯ মে বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের বহনকারী একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে ওই সিএনজিচালক আব্দুল মান্নানকে একইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর করিমকে সহায়তাকারী হিসেবে ইউনুচ মিয়া ও আলী আদনানকে রাত ১০টা ১৫ মিনিটে রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গ্রেফতারকৃত সিএনজি চালকের তথ্যের ভিত্তিতে আসামি আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলীকে সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘বায়েজিদে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর