রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪ বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক কাজিপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন- সফল করার লক্ষ্যে শিক্ষকদের ওরিয়েন্টেশন  উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার  রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রেমিকাকে ইমপ্রেস করতে বাড়ির সামনে বোমা ফাটাল প্রেমিক, অতঃপর…

অনলাইন ডেস্ক: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
-ঘটনাস্থলে সাধারণ জনতা।

পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি থানার মালিরবাগান এলাকায় অদ্ভুত এক ঘটনা ঘটেছে। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে সাগর মালিক নামের এক যুবক তার তিন বন্ধুদের সাহায্যে ইউটিউব দেখে বোমা বানিয়ে প্রেমিকার বাড়ির সামনে ফাটায়। উদ্দেশ্য ছিল, বোমার শব্দে প্রেমিকা বাইরে আসবে এবং তার সঙ্গে কথা বলার সুযোগ পাবে।

ঘটনাটি ঘটে ২৮ অক্টোবর ছটপূজোর রাতে। বোমা প্রেমিকার বাড়ির পাশের একটি বাড়িতে আঘাত হানে, জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে, স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বের হন। পুলিশের কাছে খবর পৌঁছানোর পর সিসিটিভির সাহায্যে সাগর ও তার তিন বন্ধু ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন- সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আয়ুষ যাদব। সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা ঘটনার পর কল্যাণী পালিয়ে যায়। পরে মোবাইল ফোন ও সিসিটিভির সূত্র ধরে তাদের ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় কাউন্সিলর স্বপন কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর