বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, থানায় মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬


বগুড়ার শেরপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান (৬৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় ১২ জন নামীয়সহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে নিহতের ভাতিজি মোমেনা খাতুনের নিকট হতে প্রতিবেশী বেলি বেগম জমি দেওয়ার কথা বলে ৭৫ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও বেলি বেগম জমি বা টাকা কোনোটিই ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে গত ২১ মার্চ উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় গত ২২ মার্চ (রোববার) সকাল ১১টার দিকে শরিফ সুঘাট এলাকায় মতিয়ার রহমানকে একা পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, মামলার ৭নং আসামির হুকুমে ১নং আসামি মো. শাহিন বাঁশের লাঠি দিয়ে মতিয়ার রহমানের মাথায় সজোরে আঘাত করেন। ২নং আসামি মো. রুবেলের আঘাতে বৃদ্ধের ডান পা ভেঙে যায়। অন্যান্য আসামিরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। হামলায় বৃদ্ধের সামনের তিনটি দাঁত ভেঙে যায় এবং তাঁর পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আহত মতিয়ার রহমানকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাঁকে বাড়িতে নেওয়া হয়। তবে গত ২৮ মার্চ আবারও তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য পুনরায় বগুড়া শহরে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর