সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ নবজাতককে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা, প্রাণে বাঁচল শিশু ভিসা প্রতারণা: কোটি টাকা হাতিয়ে নেয় মানবপাচারকারী চক্র: র‌্যাব ইবি অধ্যাপক মতিনুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জাল সনদ প্রদানের অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক কারাগারে বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা ডিএনসির অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সভাপতি রাজিউর, সাধারণ সম্পাদক রাজিব মিনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদকঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিকসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জে আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী এ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বলেন, বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সাথে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুত মন্ত্রীকে আপাত-মস্তক নাস্তিকসহ বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছে। এ কারনে আমির হামজার বিরুদ্ধে দন্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পক্ষের উকিল এ্যাড. ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুত মন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুই দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং একজিন সম্ভ্রান্ত মুসলিম। আমির হামজা তাকে আপাদ মস্তক নাস্তিক বলায় তার সম্মানিহানি হয়েছে এমন কি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুদ্ধ ও মর্মাহত। এ কারনে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছে। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।

এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার নির্লজ্জকর বক্তব্যে ক্ষুদ্ধ ও ব্যথিত এবং মর্মাহত হয়ে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা তার বক্তব্যকে ঘৃনা ভরে প্রত্যাখান করে সরকারের কাছে মুফতি আমির হামজার শাস্তির দাবী করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর