মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর ধানক্ষেতের আইল আর কাঁদার মাঝে বন্দি এক ‘শান্তি নিকেতন’ ও কিছু স্বপ্নের মৃত্যু! পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ বিপুল গুলি উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরের হামে আক্রান্ত শিশু কাশফির আইসিইউ না পেয়ে মৃত্যু

নাসিম নাটোর প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
-ফাইল ছবি।

নাটোর আধুনিক সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চারদিন ধরে চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তরের পরও আইসিইউ না পেয়ে মারা গেছে তিন মাস বয়সী কাশফি আক্তার। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না পেয়ে শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া।

নিহত কাশফি নাটোর সদরের বড় হরিশপুরের ঋসি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের প্রথম সন্তান। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া, নাটোর সদরে আইসিইউ না থাকার কারণেই কাশফিকে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় হামের প্রার্দুভাব প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর আধুুিনক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভায় জানানো হয়, নাটোর জেলাজুড়ে সোমবার পর্যন্ত ৩৮জন হামে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শুধু নাটোর আধুনিক সদর হাসপাতালে ১৩জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই শিশু। নাটোর সদরের ১৩ শিশুর মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে এজন্যে সবধরণের ব্যবস্থা গ্রহন করা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর