শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পল্টন থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।

শনিবার ( ১ নভেম্বর ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পল্টন থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন,বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে। গত ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ২৯ অক্টোবর (বুধবার) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী,থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন ও থানার সেকেন্ড অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পল্টন মডেল থানার সূত্রে আরও জানা যায়, এর আগেও গত ১০ মাসে প্রায় ৪০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পল্টন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর