সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি সিরাজগঞ্জের সলঙ্গায় হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মায়ানমারে পাচারের সময় ডিজেলসহ ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও নগদ টাকাসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৪ এপ্রিল ) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অভিযানের ফলে এই পরিকল্পনা ভেস্তে যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর