চলতি এপ্রিলের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স প্রবাহ এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১১৯ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ এপ্রিল, ২০২৬ পর্যন্ত প্রবাসীরা মোট ২৬,৭৪৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১,৯০৪ মিলিয়ন ডলার।
সূত্র : বাসস