বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বড়াইগ্রামে আ’লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ-জরিমানা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী শেরপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান, কারাদন্ড ৬ ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে  কাজিপুরে ক্যাবের  মানববন্ধন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে জি.আর বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর জি.আর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুরাদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন, দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার এবং নয়াদিগন্ত পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা ও স্বদেশের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রানা।

বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ধারণ এবং জীবনে সফলতা অর্জনের লক্ষ্যে আত্মনিবেদন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর