মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. জোবায়ের (২০) ও মিলকি বড়ুয়া (৩৮)। জোবায়ের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। মিলকি বড়ুয়ার বাড়ি উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকায়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় শাহ আমিন উল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি খয়েরি রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা সংরক্ষণ ও বহনের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(গ)/৪১ ধারায় কর্ণফুলী থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর