মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান চেষ্টা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করছেন পোশাক শ্রমিকরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) পল্লবী থানার ডিউটি অফিসার এসআই তানভীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন কোন ঝামেলা নেই। রাস্তা ক্লিয়ার আছে। সকালের দিকে আন্দোলনকারীরা জড়ো হয়েছিল কিন্তু এখন আবার রাস্তা ক্লিয়ার আছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পএলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কিছু পোশাক কারখানার শ্রমিকরা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। এসময় কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর