মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাবের অভিযান,জরিমানা ৬.২০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬




দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

সাম্প্রতিক সময়ে বাজারে ভোজ্য তেলের অস্থিরতা ঠেকাতে অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র‍্যাব। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ এপ্রিল দেশের বিভিন্ন জেলায় র‍্যাব পরিচালিত ৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করা হয়। এসব অভিযানে মোট ১ লাখ ৪২ হাজার ১৭৩ লিটার তেল জব্দ করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখযোগ্য অভিযানসমূহ:

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাব পরিচালিত অভিযানে বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।

ফেনীতে র‍্যাব-৭ এর তত্ত্বাবধানে রামপুর তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩০ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নরসিংদীর সদর এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মদিনা ট্রেডিংসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ২৫ হাজার লিটার তেল সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরায় সাধু স্টোর ও হাজী ট্রেডার্সকে অতিরিক্ত মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বৈধ কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাট ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে চুলকাটি বাজারের মেসার্স রাজ স্টোরে ২০ হাজার ৪০০ লিটার তেল মজুদ এবং সোনারগাঁওয়ে অবৈধভাবে সংরক্ষিত ১ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়। এ ঘটনায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়ায় বাবুল পাল স্টোরে ৫ হাজার ৫৭৩ লিটার তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজারে মৌলভী ক্যাশ অ্যান্ড ক্যারিতে তেল মজুদ রেখে বিক্রি না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর