বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
মহেশখালীর সোনাদিয়া চরে কোস্ট গার্ডের সাহসী অভিযানে নিউজিল্যান্ডের পর্যটক পরিবার রক্ষা কোস্ট গার্ডের সমন্বয় সভা: সুন্দরবন ও উপকূলীয় নৌপথে নিরাপত্তা জোরদার বগুড়ার শেরপুরে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখল। থানায় অভিযোগ শেরপুরে শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়িসহ মাছ উদ্ধার, ৪০৩ জন আটক ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাবের অভিযান,জরিমানা ৬.২০ লাখ টাকা অনিরাপদ প্লাস্টিকের হেলমেট বর্জনে গুলশান ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়িসহ মাছ উদ্ধার, ৪০৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬





গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৪০৩ জন।


বৃহস্পতিবার (৯ এপ্রিল ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ১৬ লাক্ষ ৮০ হাজার ৭৭৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ১১৭ কেজি মাছ, ৪ লক্ষ ১০ হাজার পিস চিংড়ি রেণু, ৩০৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৩৯ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮১ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ৮ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৪০৩ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি আইন,২টি বালুমহাল, ১টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি দস্যুতা এবং ২টি হত্যা মামলাসহ মোট ১০৩টি মামলা দায়ের করা হয় এবং ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর